নির্বাচন পরবর্তী সহিংসতা: গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ১০:৪৬ পিএম


নির্বাচন পরবর্তী সহিংসতা: গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষে ওয়াছিকুল ভূঁইয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. জুয়েল সরকার।

আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রদিঘলিয়া বাজারে সদ্য উপজেলা নির্বাচনে বিজয় প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক সিমন ভূঁইয়া ও মিনহাজ ভূঁইয়ার সঙ্গে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের কথা কাটাকাটি-হাতাহাতি হয়।

তারা একই গ্রামের হিটু ভূঁইয়ার ছেলে সিমন ভূঁইয়া ও কালু ভুইয়ার ছেলে মিনহাজ ভূঁইয়া। পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক জাকির বিশ্বাসের ছেলে পরশ বিশ্বাস।

বিজ্ঞাপন

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত আটটার দিকে চন্দ্রদিঘলিয়া বাজার এলাকায় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গোলাগুলি হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের সদর সার্কেল মো. খাইরুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। এলাকা এখন শান্ত আছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission